পার্বত্য হকি ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটিতে শুরু হওয়ার কথা ছিল পার্বত্য হকি টুর্নামেন্ট। কিন্তু বর্ষা মৌসুমের কথা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত বদলাল হকি ফেডারেশন। ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ জানালেন, ২২ মে থেকে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামেই শুরু হচ্ছে তৃতীয় পার্বত্য হকি। পৃষ্ঠপোষকতায় ওয়ালটন।

এবারের টুর্নামেন্টে দুই গ্রুপে অংশ নিচ্ছে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, দিনাজপুর ও পঞ্চগড়। ২৮ মে হবে ফাইনাল। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল পাবে দুটি এলসিডি টেলিভিশন। পৃষ্ঠপোষক ওয়ালটনের পক্ষ থেকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কে দেওয়া হবে একটি মুঠোফোন সেট।