পার্বত্য হকিতে আবারও সেরা দিনাজপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দুই গোল করে সুকেশ মুর্মু। একটি করে গোল করেছে হূদয় মুর্মু, সুব্রত রায় ও পরিমল মাডি। বান্দরবানের দুটি গোলই সাদ্দাম হোসেনের।

সমাজের সুবিধাবঞ্চিত ছেলেদের নিয়ে গড়া দিনাজপুরের দলটি পুরো টুর্নামেন্টেই ছিল দারুণ ছন্দে। চ্যাম্পিয়ন হওয়ার পর আনন্দে কেঁদেই ফেলল এতিমখানায় বড় হওয়া খেলোয়াড় সোহেল তিগ্যা। দিনাজপুর রাজবাড়ী এতিমখানায় প্রতিপালিত কিশোরের চোখে জাতীয় দলে খেলার স্বপ্ন, ‘বাবা মারা যাওয়ার পর মা আমাকে এতিমখানায় রেখে দেয়। সেখানে থেকেই পড়ালেখার পাশাপাশি হকি খেলি। আমি একদিন জাতীয় দলে খেলতে চাই।’

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় দিনাজপুরের সুকেশ। ফেডারেশনের পক্ষ থেকে ক্রেস্ট, পৃষ্ঠপোষক ওয়ালটন দিয়েছে একটি মুঠোফোন সেট। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দুই দলই পেয়েছে একটি করে এলসিডি টেলিভিশন। ফেডারেশনের ডেভেলপমেন্ট কমিটি দুই দলকে দিয়েছে ৩২টি হকিস্টিক।