পার্মার দুঃসময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুঃসময় বুঝি একেই বলে! ইতালিয়ান লিগে এই মৌসুমে প্রথম ১১ ম্যাচ থেকে এসেছে মাত্র ৬ পয়েন্ট। লড়াই করতে হচ্ছে রেলিগেশনের সঙ্গে। সর্বশেষ ম্যাচে জুভেন্টাসের কাছে গোহারা (৭-০)। শুধু এতটুকু হলেও কথা ছিল, খেলোয়াড়দের বেতন দিতে দেরি হওয়ায় পয়েন্টও কাটা হতে পারে ক্লাবটির! এই কটি পয়েন্ট থেকে কেটে নিলে আর থাকবে কী! এমনিতে বহুদিন ধরেই আর্থিক সমস্যায় জর্জরিত পার্মা এফসি। এ জন্য এ মৌসুমের ইউরোপা লিগে তাদের খেলতেই দেওয়া হয়নি। গত মৌসুম শেষে দেনা ছিল ৩ লাখ ৭৫ হাজার ডলার। শেষমেশ মালিকানা বদলে ভাগ্যবদলের উপায় খুঁজছে পার্মা। শিগগিরই নাকি মালিকানা বদলাতে পারে। কোনো আরব বা রুশ ধনকুবের কি মালিক হচ্ছেন পার্মার? এএফপি।