পার্সি-রুনিতে উচ্ছসিত ফার্গি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যার আলেক্স ফার্গুসন খুশি। রবিন ফন পার্সি আর ওয়েইন রুনির বোঝাপড়াটা গড়ে ওঠায় ফার্গি যারপরনাই আনন্দিত। কাল চ্যাম্পিয়নস লিগে সিএফআর ক্লুজকে ২-১ গোলে হারানোর ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড যে ব্যাপারটিতে সবচেয়ে বেশি স্বস্তি পেতে পারে তা হলো, এই দুজনের দারুণ মিশেলে। এ মৌসুমে যে ব্যাপারটি নিয়ে প্রথম থেকে উত্কণ্ঠায় ছিলেন ফার্গুসন তা হলো, রবিন ফন পার্সির সঙ্গে রুনির বোঝাপড়াটা কেমন হয় তা নিয়ে। কাল সেই শঙ্কাটা দারুণভাবেই কেটে গেল।কাল ক্লুজের বিপক্ষে ফন পার্সি ও রুনিকে একাদশে রেখে এই মৌসুমে প্রথমবারের মতো খেলতে নেমেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ডাচ তারকার পা থেকে আসা দুটো গোলেই রয়েছে ওয়েইন রুনির দুর্দান্ত অবদান। প্রথম গোলটিতে কিছুটা ভাগ্যের ছোঁয়া থাকলেও দ্বিতীয় গোলটিতে প্রমাণিত হয়েছে, কেন আর্সেনালের কাছ থেকে আরভিপিকে ছিনিয়ে নিতে উঠেপড়ে লেগেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ডান প্রান্ত থেকে বাড়ানো রুনির এক দুর্দান্ত ও নির্ভুল পাসে পা লাগিয়ে ফন পার্সি ম্যানচেস্টারে তাঁর সুখযাত্রা অক্ষুণ্নই রাখলেন।ফন পার্সির গোলটি নিয়ে কোচ অ্যালেক্স ফার্গুসনের অভিমত ছিল এক কথায়, একটি শব্দে—‘দুর্দান্ত’।তিনি বলেন, ওয়েইন রুনির বাড়িয়ে দেওয়া একটি দুর্দান্ত পাস থেকে দারুণ কারিশমায় গোলটি করেছে ফন পার্সি। ওই গোলে ছিল তার প্রতিভার দীপ্তি ও মুনশিয়ানার ছোঁয়া। ফার্গি আরও বলেন, ‘কোনো সন্দেহ নেই, এই মৌসুমে প্রথমবারের মতো একসঙ্গে খেলতে নামা রবিন ফন পার্সি ও ওয়েইন রুনি আমাদের দারুণ একটি বিজয় উপহার দিল।’ তাঁর মতে, এই দুই ফুটবলারের সবচেয়ে চমত্কার দিকটি হলো, এরা দুজনই নিজেদের প্রতিভার বলে খেলার গতি-প্রকৃতি পরিবর্তন করে ফেলতে পারে।ম্যানচেস্টার ইউনাইটেড কাল জিতলেও রোমানিয়ার এই আপাত অখ্যাত ক্লাব রেড ডেভিলদের কম খাটান খাটায়নি। কিন্তু আক্রমণভাগের খেলোয়াড়দের দৃঢ়তায় শেষ পর্যন্ত ম্যাচটি জিতেই পূর্ব ইউরোপের এ দেশটি ত্যাগ করতে পারছে ম্যানচেস্টার ইউনাইটেড। ফার্গুসন ক্লুজের পারফরম্যান্স নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, ‘দলটি ভালো খেলেছে। দুই উইং ব্যবহার করে প্রতিপক্ষকে চাপে ফেলতে তাদের জুড়ি নেই। কিন্তু আমার দলের মূল শক্তি হলো আক্রমণভাগ। আক্রমণভাগের দৃঢ়তাতেই আমরা শেষ পর্যন্ত ম্যাচটি জিততে পেরেছি।’ ওয়েবসাইট।