পার্সিই অধিনায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোটের কারণে মৌসুমের বেশির ভাগ সময় মাঠের বাইরে কাটিয়েছেন৷  ইউনাইটেডের হয়ে পুরো মৌসুমে মাত্র ২৮ ম্যাচে খেলে গোল করেছেন ১৮টি। তবে ক্লাবের হয়ে পারফরম্যান্স যেমনই হোক, পার্সির ওপর থেকে আস্থা হারাননি তাঁর জাতীয় দলের কোচ লুই ফন গাল। গত দেড় বছর হল্যান্ডকে নেতৃত্ব দেওয়া এই স্ট্রাইকারের হাতেই বিশ্বকাপেও অধিনায়কের বাহুবন্ধনী তুলে দিচ্ছেন ফন গাল। চূড়ান্ত দল এখনো ঘোষণা না করলেও আগাম বলে রাখলেন, ‘পার্সিই আমার অধিনায়ক। আমি ওর পারফরম্যান্সে খুশি তো বটেই, সে চমৎকার একজন নেতাও। যার সঙ্গে আপনার নৈতিকতা আর দর্শনের মিল বেশি আপনি তো তাকেই অধিনায়ক বানাবেন।’ এ কারণেই হয়তো ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিলে যে পার্সিকে কোচ করবেন সেই আভাসও আগাম দিয়ে রেখেছেন ফন গাল। ওয়েবসাইট।