প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুরস্কের সুপার লিগে আখিসার বেলেদিয়েসপোরের বিপক্ষে ৩-১ গোলের জয়ে ফেনেরবাচের হয়ে প্রথম গোলটি করেছিলেন তিনিই। কিন্তু তখন কে জানত, প্রথমার্ধের খেলা শেষের আগেই স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হবে রবিন ফন পার্সিকে! প্রতিপক্ষ এক খেলোয়াড়ের সঙ্গে ধাক্কা লেগে বাঁ চোখে আঘাত পান ফন পার্সি। চোখে ব্যান্ডেজ দেওয়ার পরও সেখান থেকে ঝরতে থাকে রক্ত। তাঁকে নেওয়া হয় চক্ষু হাসপাতালে। তবে ফেনেরবাচে জানিয়েছে, যতটা আশঙ্কা করা হয়েছিল চোট ততটা গুরুতর নয়। ইএসপিএন।