পার্সির দিকে চোখ পড়েছে জুভেন্টাসের
রবিন ফন পার্সিকে দলে পাওয়ার লড়াইয়ে নামল জুভেন্টাসও। ইতালিয়ান চ্যাম্পিয়নরা স্পষ্টই জানিয়ে দিল, এই গ্রীষ্মেই আর্সেনালের ডাচ তারকার সঙ্গে চুক্তি করতে ইচ্ছুক তারা।সদ্যই সিরি ‘আ’র শিরোপা ঘরে তুলেছে জুভেন্টাস। ২০০২-০৩ মৌসুমের পর এটাই তাদের সিরি ‘আ’র প্রথম শিরোপা। কিন্তু এই উৎসবের মধ্যেই তুরিনের ‘ওল্ড লেডি’কে নজর দিতে হচ্ছে আক্রমণভাগের শক্তি বাড়ানোর দিকে। কারণ, আগামী মাসেই জুভেন্টাস ছাড়তে যাচ্ছেন দীর্ঘদিনের যোদ্ধা আলেসান্দ্রো দেল পিয়েরো। ধারে খেলা স্ট্রাইকার মার্কো বরিয়েল্লো আগামী জুলাইয়েই ফিরে যাবেন রোমায়। ওয়েবসাইট।এই দুজনের শূন্যস্থান পূরণ করতেই ফন পার্সিকে আনতে চায় জুভেন্টাস। আর্সেনালের অধিনায়ক আছেন দুর্দান্ত ফর্মে। ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা (৩০টি) পার্সি বলতে গেলে একাই টেনে নিয়ে যাচ্ছেন আর্সেনালকে, যা দেখে মুগ্ধ জুভেন্টাসের মহাপরিচালক জিউসেপ্পে মারোত্তা, ‘ফন পার্সি অসাধারণ এক খেলোয়াড়। সে পরিপূর্ণ খেলোয়াড় এবং যেকোনো দলের জন্যই উপযোগী।’