পার্সির বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরোনো খবরের কাগজ আর সাময়িকী কিনে নেন সের দরে। সেই কাগজ দিয়ে পরে গড়েন পুতুল, কখনো বাড়ি, কখনোবা একটা আস্ত স্টেডিয়াম। কাগজ দিয়ে কারুকার্য করা এই শিল্পীর নাম বব ফন পার্সি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, তিনি ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার রবিন ফন পার্সির বাবা। হল্যান্ডের বেশ নামকরা এই শিল্পী এবার তাঁর শিল্পকর্মের প্রদর্শনী করবেন ছেলের ক্লাবের শহর ম্যানচেস্টারে। ইউনাইটেড সমর্থকদের ফুটবল প্রেম আর উচ্ছ্বাসে মুগ্ধ ববের শিল্পীমন। প্রদর্শনীর বেশির ভাগ শিল্পকর্মই তাই ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে। ছেলে তো ওল্ড ট্রাফোর্ডে সমর্থকদের মন জয় করেছেন আগেই, এবার বাবাও। ওয়েবসাইট।