পার্সির স্মারক মুদ্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফন পার্সি
ফন পার্সি

হল্যান্ড ৫: স্পেন ১। ম্যাচটি অনেক দিনই মনে রাখল দর্শকেরা। রবিন ফন পার্সির সেই উড়ন্ত হেড...গোল...যেন চোখে মায়াঞ্জন বুলিয়ে রেখেছে। এক হেডই ফন পার্সি পেয়ে যান ‘ফ্লাইং ডাচম্যান’ খেতাব। সেই ক্ষণটি সোনায় মুড়িয়ে রাখতে চায় হল্যান্ড। তৈরি করা হয়েছে ৬ হাজার স্মারক মুদ্রা। প্রতিটি স্মারক মুদ্রার পেছনে খরচ ১০ ইউরো। বাজারে ছাড়ার ঘণ্টা খানেকের মধ্যেই সব কটি মুদ্রা শেষ! ডেইলি মেইল।