পালের্মো এখনো...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলকে ভালোবাসেন, সমর্থকদের আনন্দ দেখলে ভরে যায় মন। এই ৩৭ বছর বয়সেও তাই খেলে চলেছেন পালের্মো। এই বয়সেও করে যাচ্ছেন একের পর এক গোল।পরশুও গোল পেলেন। সেটি ক্যারিয়ারের শেষ ‘ডার্বি’ ম্যাচে। আর্জেন্টিনার ‘সুপার ক্লাসিকো’তে রিভার প্লেটের বিপক্ষে বোকা জুনিয়র্সের ২-০ গোলের জয়ে পালের্মো দ্বিতীয় গোলটি করেছেন হেডে।এই মৌসুম শেষেই অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। প্রতিটি ম্যাচই তাই তারিয়ে তারিয়ে উপভোগ করছেন পালের্মো, ‘এই সপ্তাহেই আমি বলেছি, সমর্থকদের আমি আনন্দ দিতে চাই...। ক্লাসিকোতে গোল পাওয়ার মতো আনন্দ আর কী হতে পারে! ক্যারিয়ারের শেষ ক্লাসিকোতে গোল পেয়ে আমিও রোমাঞ্চিত।’ ১৯৯২ সালে এস্তুদিয়ান্তেসে পেশাদার ফুটবল শুরু করা পালের্মোর বোকাতে এটা দ্বিতীয় দফায় খেলা। আর্জেন্টিনার হয়ে এক ম্যাচে ৩টি পেনাল্টি মিস করে আর্জেন্টাইন সমর্থকদের কাছে যেমন ‘বিস্ময়’ হয়ে আছেন, তেমনি বোকার সমর্থকদের কাছে আবার তিনি নায়ক। বোকার সর্বকালের সর্বোচ্চ গোলদাতার নাম যে মার্টিন পালের্মো। রয়টার্স।