পাল্টা-আক্রমণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হল্যান্ডের সাবেক স্ট্রাইকার ফন হুইডঙ্ককে একহাত নিলেন ডাচ তারকা রবিন ফন পার্সি। ফ্লাইং ডাচম্যানের পরামর্শ, হুইডঙ্ক সমালোচনা করা ছেড়ে অন্য কিছু করুক। আর কিছু খুঁজে না পেলে খেলতে পারেন গলফ। ‘ফন হুইডঙ্ককে থামানো দরকার। গলফ খেলে কিংবা অন্যকিছু করে তাঁর সময় পার করা উচিত’—বলেছেন ফন পার্সি। তা হুইডঙ্কের ওপর হঠাৎ এত রাগ কেন তাঁর? ঘটনা হচ্ছে হুইডঙ্ক তাঁর এক কলামে লিখেছেন, ফন পার্সিকে দল থেকে বাদ দেওয়া উচিত। পার্সির দলের প্রতি কোনো দায়বদ্ধতাও নেই বলে কলামে মন্তব্য করেছেন হুইডঙ্ক। আর এতেই খেপেছেন ডাচ অধিনায়ক। সবাই যখন ডাচদের পারফরম্যান্সে উদ্বেলিত তখন পূর্বসূরির এমন মন্তব্য ভালোভাবে নিতে না পেরেই পার্সির এই পাল্টা-আক্রমণ। গোলডটকম।