পাল্টা প্রতিক্রিয়া হবে না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দল চরম বাজে খেললে ক্ষিপ্ত হয় বোর্ড আর ক্রিকেটারদের আড়াল করার চেষ্টা করেন কোচ-অধিনায়ক, বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায় এমনটাই। কিন্তু নিউজিল্যান্ডে হয়েছে উল্টোটা। ভারত সফরে বাংলাদেশে চরম ব্যর্থ ক্রিকেটারদের ওপরই আস্থা রেখেছে বোর্ড। আর ক্রিকেটারদের যা-তা বলে সমালোচনা করেছেন কোচ মার্ক গ্রেটব্যাচ। অনেকেই শঙ্কা করছিল, এতে না আবার দলে গোপন বিদ্রোহ দেখা দেয়! তবে নিউজিল্যান্ডের প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের প্রধান হিথ মিলস জানাচ্ছেন, শঙ্কার কিছু নেই। সমালোচনাকে ক্রিকেটাররা নিয়েছেন ইতিবাচকভাবেই।লাইভস্পোর্ট রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ সফরের পারফরম্যান্সকে ছাপার অযোগ্য ভাষায় বর্ণনা করেছিলেন গ্রেটব্যাচ। প্রশ্ন তুলেছিলেন সিনিয়র ব্যাটসম্যানদের দায়বদ্ধতা, কারও কারও জাতীয় দলে খেলার যোগ্যতা নিয়েও। মিলস বলছেন, কোচের মন্তব্যে আঁতে ঘা লাগবে ক্রিকেটারদের। সেই ঘা জাগিয়ে তুলবে তাদের, ‘প্যাডি (গ্রেটব্যাচ) খুব আবেগপ্রবণ। নিউজিল্যান্ড ক্রিকেটের জন্য তার প্রচণ্ড আবেগ। আমি জানি, বাংলাদেশের ফলাফলে সে ভীষণ কষ্ট পেয়েছে। সময়টা আমাদের জন্য খুব কঠিন, আমাদের পারফরম্যান্সে সবাই হতাশ। এমন সময়ে অনেক কঠিন কথা শুনতে হবে, এটাই স্বাভাবিক। আমি নিশ্চিত, এসব কথাকে সবাই ইতিবাচকভাবে নিয়ে ভারত সফরেই ঘুরে দাঁড়াবে।’৪ নভেম্বর আহমেদাবাদ টেস্ট দিয়ে শুরু ভারত সফরে নিউজিল্যান্ড খেলবে তিনটি টেস্ট ও পাঁচটি ওয়ানডে। ওয়েবসাইট।