পাল্টাপাল্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর খানেক কাটিয়েছিলেন ফ্রান্সে। পিএসজি ঘুরে চলে আসেন রিয়াল মাদ্রিদে। কিছুদিন আগে কার্লো আনচেলত্তি বলে বসলেন, ফরাসি ফুটবলারদের চালচলনে গদাই লস্করি ভাব। আনচেলত্তির কথাটা ভালো লাগেনি ফ্রান্সের সাবেক কোচ রেমন্ড ডমেনেখের। সেটিই স্বাভাবিক, স্বদেশি কাউকে খোঁচা মারলে জাত্যভিমান জেগে উঠতেই পারে! মনে করিয়ে দিয়েছেন, হাতের পাঁচ আঙুল সমান নয়, সবাই সমান পরিশ্রম করবে না। সমস্যা হচ্ছে, ডমেনেখ উল্টো অলস বলেছেন ইংলিশ ফুটবলারদের। আনচেলত্তি যে ইতালিয়ান, সেটা বোধ হয় ভুলে গিয়েছিলেন! ওয়েবসাইট।