পাল্লা চলছে ভালো খেলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের জাতীয় লিগটা জাতীয় দলের ব্যাটসম্যানদের কাছে যেন অপবাদ ঘোচানোর উপলক্ষ। জাতীয় লিগে জাতীয় দলের ব্যাটসম্যানদের রান না-পাওয়াটা একটা প্রথায় পরিণত হতে বসেছিল। কিন্তু ১২তম জাতীয় লিগটা এগোচ্ছে ব্যতিক্রমভাবে।রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামের উত্তেজনাপূর্ণ ম্যাচে মুশফিকুর রহিম-জুনায়েদ সিদ্দিকের ফিফটির সৌজন্যে রাজশাহীর ৭ উইকেটে করা ২৭৩ রানও ‘কম’ হয়ে গেল মাহমুদউল্লাহর সেঞ্চুরি আর মোহাম্মদ আশরাফুলের ফিফটির কাছে। ৩ বল বাকি থাকতে ২ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে ঢাকা। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে চট্টগ্রামের ৯ উইকেটে করা ২১৮ রান ফজলে রাব্বির সেঞ্চুরি ও শাহরিয়ার নাফীসের অপরাজিত ৮০ রানের সৌজন্যে ১৯ বল বাকি থাকতে টপকে গেছে বরিশাল। বরিশাল জিতেছে ৯ উইকেটে। ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিলেটের ১৩৫ রান মাত্র ৩২.৪ ওভারে ৬ উইকেট হাতে রেখেই টপকে গেছে খুলনা। খুলনার প্রথম জয়ের দিনে লিগে নিজের টানা দ্বিতীয় ফিফটিটি করেছেন তুষার ইমরান।জাতীয় লিগে রান পাচ্ছিলেন না জুনায়েদ সিদ্দিক। কাল রান পেলেন, কিন্তু জয় পেলেন না। ৬৫ রানে ৩ উইকেট পড়ার পর চতুর্থ উইকেটে মুশফিকুরের সঙ্গে জুনায়েদের (৫৫) ৬৮ রানের জুটিতেই ঘুরে দাঁড়িয়েছিল রাজশাহী। মুশফিকুর-নাসির হোসেনের পরের জুটিতে আসে আরও ৫৭। মুশফিকুর ৯১ বলে ৭২ রান করে নূর হোসেনের বলে মাহমুদউল্লাহর ক্যাচ হলেও সপ্তম উইকেটে নাসির-জুবায়ের আহমেদের ৫০ রানের জুটি রাজশাহীকে ঢাকার ধরাছোঁয়ার বাইরেই নিয়ে যাওয়ারই ইঙ্গিত দিচ্ছিল। ৪১ রানে ৩ উইকেট হারিয়ে ঢাকার শুরুটা হয়েছিল নড়বড়ে। কিন্তু মাহমুদউল্লাহ আর আশরাফুল যেন দলকে জেতাতেই মাঠে নেমেছিলেন এদিন। ছয় বাউন্ডারিতে ৮২ বলে ৬৩ রান করে আশরাফুল সাকলাইনের বলে সাব্বিরের ক্যাচ হয়ে ফিরলেও মাহমুদউল্লাহ দলকে নিয়ে গেছেন জয়ের কাছাকাছি। দলের ২৪৯ রানের সময় সাব্বিরের বলে কট বিহাইন্ড হওয়ার আগে ১২২ বলে ১১৬ করেছেন ৭ চার ও ৪ ছক্কায়। শাহাদাতকে নিয়ে বাকি কাজটা করেছেন নূর হোসেন। ৯ বলে অপরাজিত ১৭ রানই শুধু নয়, নূর হোসেনের দুই ছক্কার একটিতেই শেষ ওভারে এসেছে ঢাকার জয়।প্রথম ম্যাচ হারলেও টানা দুই ম্যাচ জিতল ঢাকা। অন্যদিকে প্রথম ম্যাচে ঢাকাকে হারানো চট্টগ্রাম কাল বরিশালের কাছে হারল টানা দ্বিতীয় ম্যাচ। বগুড়ায় ব্যাটিং-ব্যর্থতার প্রদর্শনী রেখে ৯ উইকেটে মাত্র ২১৮ রান করেছে চট্টগ্রাম। দলের পক্ষে সর্বোচ্চ সাত নম্বর ব্যাটসম্যান মাহমুদুল হাসানের ৫৫ বলে ৪১ রান। ৬৪ রানে ৫ উইকেট নেওয়া বরিশালের পেসার কামরুল ইসলামের (রাব্বি) সামনেই মূলত ভেঙে পড়েছে চট্টগ্রাম। বল হাতে এক রাব্বির সাফল্যের পর ব্যাট হাতেও বরিশালকে জয় এনে দিয়েছেন আরেক রাব্বি। ওপেনার ফজলে রাব্বির ১৩৫ বলে অপরাজিত ১০০ আর শাহরিয়ার নাফীসের ৮৯ বলে অপরাজিত ৮০ রান ৪৬.৫ ওভারে টানা তৃতীয় জয় এনে দিয়েছে বরিশালকে। দলের ৮১ রানের সময় ওপেনার নাসিরউদ্দিনের আউটের পর দ্বিতীয় উইকেটে রাব্বি-শাহরিয়ারের অবিচ্ছিন্ন ১৪১ রানের জুটিটাই জিতিয়ে দেয় বরিশালকে। প্রথম পর্বের তিন ম্যাচেই জয় পাওয়া একমাত্র দল এখন বরিশাল।দিনের সবচেয়ে নিষ্প্রাণ ম্যাচটি হয়েছে ঢাকায়। খুলনা দলে সাকিব আল হাসান, ইমরুল কায়েস, রুবেল হোসেন ফেরায় ম্যাচটা নিয়ে ছিল বাড়তি আকর্ষণ। ৪৩ রানে ৩ উইকেট নিয়ে রুবেল ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। কিন্তু ১৩৫ রানে অলআউট সিলেটের বিপক্ষে জয় পেতে সাকিব-ইমরুলকে বলতে গেলে কিছুই করতে হয়নি। ইমরুল ৮ রান করেই আউট। আর বল হাতে ৬ ওভারে ১৮ রান দিয়ে ১ উইকেট নিলেও সাকিব তো ব্যাটিংয়েই নামেননি। ১৩৬ রানের জয়ের লক্ষ্যে তুষারের ৫১ আর নাজমুস সাদাতের ৪২ রানই যথেষ্ট হলো খুলনার জন্য।প্রথম পর্বের চতুর্থ রাউন্ডের ম্যাচ আগামী ২ নভেম্বর।সং ক্ষি প্ত স্কোরসিলেট-খুলনাসিলেট: ৪৩.২ ওভারে ১৩৫ (নুরুল আহসান ১৮, অলক ১৮; রুবেল ৩/৪৩, রাজ্জাক ২/১৯, রবিউল ২/২৮, নিজামউদ্দিন ১/১৬, সাকিব ১/১৮)। খুলনা: ৩২.৪ ওভারে ১৩৬/৪ (তুষার ৫১, নাজমুস ৪২; আবুল হাসান ১/২২, তাপস ১/২২, শাকের ১/২৯, নাবিল ১/৩৯)। ফল: খুলনা ৬ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: রুবেল হোসেন।রাজশাহী-ঢাকারাজশাহী: ৫০ ওভারে ২৭৩/৭ (মুশফিকুর ৭২, জুনায়েদ ৫৫, জুবায়ের ৪২*, নাসির ৩৩, সোহরাওয়ার্দী ২৫; শাহাদাত ২/৩৫, নূর হোসেন ২/৩৭, ইলিয়াস ১/৩২, মাহমুদউল্লাহ ১/৩৮, আশরাফুল ১/৩৭)। ঢাকা: ৪৯.৩ ওভারে ২৭৪/৮ (মাহমুদউল্লাহ ১১৬, আশরাফুল ৬৩, ইলিয়াস ২৮; সাকলায়েন ২/৫৪, শফিউল ২/৪৭, সাব্বির ২/৫২, নাসির ১/২৮, দেলোয়ার ১/৫১)। ফল: ঢাকা ২ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: মাহমুদউল্লাহ।চট্টগ্রাম-বরিশালচট্টগ্রাম: ৫০ ওভারে ২১৮/৯ (মাহমুদুল ৪১, সালাউদ্দিন ৩০, নাফিস ২৭, কাজী কামরুল ২৬, সগীর ২৩; কামরুল ৫/৬৪, আরাফাত ২/৩১, মনির ১/৪৪)। বরিশাল: ৪৬.৫ ওভারে ২২২/১ (ফজলে রাব্বী ১০০*, শাহরিয়ার ৮০*, নাসিরুদ্দিন ৩৫; মাহমুদুল ১/৩৯)। ফল: বরিশাল ৯ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: কামরুল ইসলাম।