পাশাপাশি তাঁরা দুজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জিতলে তুলনার পালে জোর হাওয়া লাগবে আরও। না পারলেও খুব স্তিমিত হওয়ার সম্ভাবনা কমই। ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে লিওনেল মেসির তুলনা চলছে, চলতেই থাকবে। তবে একটা জায়গায় কিন্তু এখন ম্যারাডোনার সমান্তরালেই ম্যারাডোনা-মেসি! আর্জেন্টিনার জার্সিতে ৯১টি ম্যাচ খেলেছিলেন ম্যারাডোনা। বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচটি মেসিরও ছিল দেশের হয়ে ৯১তম ম্যাচ। ম্যারাডোনার ঝঞ্ঝাবিক্ষুব্ধ আন্তর্জাতিক ক্যারিয়ার ছিল ১৭ বছরের, মেসি ছুঁয়ে ফেললেন ৮ বছরেই। সেরার বিতর্ক চলবেই, আপাতত দেখুন পরিসংখ্যান দুজনকে কোথায় রেখেছে।