পাশাপাশি লারা-টেন্ডুলকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যার ডন ব্র্যাডম্যানের জন্য কলম্বো টেস্টটা মোটেও ভালো যাচ্ছে না। দ্বিতীয় দিন স্যার ডনকে ছাড়িয়ে গিয়েছিলেন মাহেলা জয়াবর্ধনে। কাল ছাড়ালেন শচীন টেন্ডুলকার। ডনকে পেছনে ফেলে এক মাঠে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড গড়েছেন মাহেলা। আর টেস্টে সবচেয়ে বেশি দেড় শ বা তার বেশি রানের ইনিংসে ডনকে পেছনে ফেলে টেন্ডুলকার বসেছেন ব্রায়ান লারার পাশে। তবে যে ক্ষেত্রে স্যার ডনের কীর্তি অনন্য আরেকটি জায়গায়। অস্ট্রেলীয় কিংবদন্তির দেড় শ বা তার বেশি রানের ১৮টি ইনিংস এসেছে মাত্র ৫২ টেস্টে। লারার এমন ১৯ ইনিংস এসেছে ১৩১ টেস্টে, টেন্ডুলকারের ১৯ এল ১৬৮ টেস্টে। যৌথভাবে তিনে আছেন স্যার ডনের দুই উত্তরসূরি অস্ট্রেলীয় অধিনায়ক। স্টিভ ওয়াহ ও রিকি পন্টিংয়ের ‘দেড় শ’ আছে ১৪টি করে। স্টিভের ১৬৮ টেস্টে, পন্টিংয়ের ১৪৬ টেস্টে।