পাসের রাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগ থেকে এবার বার্সেলোনা বিদায় নিয়েছে শেষ আট থেকেই। কিন্তু জাভি হার্নান্দেজ একটা দিক দিয়ে সবার ওপরে। এবারের আসরে সবচেয়ে বেশি ১১১৭টি পাস দিয়েছেন বার্সা মিডফিল্ডার। তবে তাঁকে ছাড়িয়ে যেতে পারেন টনি ক্রুস। বায়ার্ন মিডফিল্ডার পাস দিয়েছেন ১০৭০টি। তিনে পিএসজি মিডফিল্ডার থিয়াগো মোত্তা (৯৩১), চারে বায়ার্নের ফিলিপ লাম (৯০৮)। সেরা পাঁচের শেষজনও বার্সার, সার্জিও বুসকেটস (৮৩৩), যিনি সফল পাস দেওয়া খেলোয়াড়ের তালিকায় আছেন সবার ওপরে (৯৩ শতাংশ)। ৯২ শতাংশ সফল পাস দিয়ে দ্বিতীয় জাভি।