প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত কয়েক মৌসুমের মতো ক্ষুরধার নন। অবিশ্বাস্য ধারাবাহিকতায় একটু টান লেগেছে। জাভি হার্নান্দেজ ঠিক নিজের সেরা চেহারায় নেই। তার পরও যে বার্সেলোনার ‘ইঞ্জিনরুম’ সবচেয়ে সচল, সেটার প্রমাণ— এবারের চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সফল পাস দিয়েছেন জাভিই (১০০৫)। টুর্নামেন্ট শেষেও তাঁর শীর্ষে থাকা মোটামুটি নিশ্চিত, নিকটতম প্রতিদ্বন্দ্বী ৪২৭ পাস পেছনে! সেই প্রতিদ্বন্দ্বীর নাম আন্দ্রেস ইনিয়েস্তা (৫৭৮)। বার্সার পাসিং ফুটবলের প্রমাণ হিসেবে সেরা ছয়ের পাঁচজনই কাতালান। ৫৭৪ জর্ডি আলবা, ৫৩৫ সার্জিও বুসকেটস ও ৫২১ দানি আলভেস। বুসকেটসের সমান পাস দিয়েছেন গ্যালাতাসারাইয়ের সেলচুক ইনান।