পিএসএল বিসিবির?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) কি তবে বাংলাদেশের ঘরোয়া টুর্নামেন্ট? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওয়েবসাইটে গেলে আপনার মনেও এই প্রশ্নটি জাগবে। বিসিবির অফিসিয়াল ওয়েবসাইট টাইগার ক্রিকেট ডটকম ডটবিডিতে ‘সিরিজ’ নামে একটা আলাদা বিভাগ আছে। সেখানে ক্লিক করলেই ইন্টারন্যাশনাল, ডোমেস্টিক ও ভেন্যু নামে তিনটি ড্রপ ডাউন অপশন আসে। ডোমেস্টিক মেন্যুতে ক্লিক করলেই সবার আগে দেখতে পাবেন ‘পাকিস্তান ক্রিকেট লিগ ২০১৬’! সেটিতে ক্লিক করলে অবশ্য পিএসএলের আর কিছু নয়, শুধু সাকিব-তামিমদের পিএসএলে পারফরম্যান্সের খবরই পাওয়া যায়। সাকিব-তামিম বাংলাদেশের, তাই বলে পিএসএল কীভাবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের অংশ হয়ে যায়, এই প্রশ্নের উত্তর শুধু বিসিবিই জানে!