পিএসজিতে ক্লাইভার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছরের চুক্তিতে আয়াক্সের যুব দলের দায়িত্ব নেওয়ার তিন মাসও হয়নি। চাকরি বদলে প্যাট্রিক ক্লাইভার্টের নতুন ঠিকানা প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)। ফ্রান্স চ্যাম্পিয়ন দলের ফুটবল পরিচালক হিসেবে কাজ করবেন সাবেক ডাচ স্ট্রাইকার। ২০১৪ বিশ্বকাপে লুই ফন গালের সহকারী হিসেবে কাজ করা ক্লাইভার্ট পিএসজির অফিশিয়াল ওয়েবসাইটকে বলেছেন, ‘এমন বড় ক্লাবে ফুটবল পরিচালক হিসেবে যোগ দিতে পারা বিরাট সম্মান।’ এএফপি।