পিএসজিতে লাভেজ্জি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাত্র ইউরো শেষ হয়েছে, এর মধ্যেই দলবদলের বাজার দারুণ সরগরম। গত সোমবারই প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) একটা বড় দাও মেরেছে নাপোলির আর্জেন্টিনার স্ট্রাইকার এজেকুয়েল লাভেজ্জিকে দলে টেনে। দামটাও নিতান্ত কম নয়, ৩০ মিলিয়ন ইউরো গুনতে হয়েছে তাদের। হাভিয়ের পাস্তোরে ও নিকোলাস আনেলকার পর পিএসজির সবচেয়ে দামি খেলোয়াড় হলেন নাপোলির হয়ে কয়েক বছর ধরে দুর্দান্ত খেলা লাভেজ্জি। এএফপি।