পিএসজিতেই যাচ্ছেন বেকহাম!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগ্রহী ক্লাবগুলোর মধ্যে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) কথাই শোনা গেছে বেশি। এলএ গ্যালাক্সি অধ্যায় শেষে ডেভিড বেকহাম নতুন ঠিকানা বানাচ্ছেন পিএসজিকেই। ফ্রান্সের ক্রীড়া দৈনিক লেকিপ-এর দাবি অন্তত সে রকমই। ৩৬ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডারের পূর্ণ পৃষ্ঠার ছবিসহ পত্রিকাটির প্রথম পাতার শিরোনাম, ‘বেকহামের সঙ্গে সবকিছুই চূড়ান্ত।’ গুঞ্জন মতো ১৮ মাসের চুক্তি করতেই রাজি হয়েছেন বেকহাম। এখন প্রস্তুত হচ্ছেন জানুয়ারিতে চুক্তি করার জন্য। বেতন আট লাখ ইউরো! এএফপি।