পিএসজির অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মৌসুমে এই স্তাদে ডি গারল্যান্ডেই শিরোপা নিশ্চিত করেছিল প্যারিস সেন্ট জার্মেই। এবারও সেটার পুনরাবৃত্তির সম্ভাবনা ছিল পিএসজির সামনে। কিন্তু পরশু রেনেকে ১-০ গোলে হারিয়ে সেই সম্ভাবনা শেষ করে দিয়েছে মোনাকো। ফ্যালকাও-কারভালহোদের দল যদি হেরে যেত, গত রাতে লিওঁর বিপক্ষে জিতে শিরোপা নিশ্চিত করে ফেলতে পারত পিএসজি। কিন্তু মোনাকোর জয়ে অপেক্ষা বাড়ল ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের। তবে সেটিও খুব দীর্ঘ হবে না বলেই মনে হচ্ছে। ৩৩ ম্যাচে মোনাকোর পয়েন্ট ৬৯। গত রাতে লিওঁর বিপক্ষে ম্যাচের আগ পর্যন্ত ৩২ ম্যাচে পিএসজির পয়েন্ট ৭৯। তার মানে শিরোপা নিশ্চিত করতে আর মাত্র দুটি জয় লাগবে পিএসজির, লিওঁর বিপক্ষে জয় পেয়ে থাকলে মাত্র একটি। ওয়েবসাইট।
শিরোপার সম্ভাবনা প্রায় ফিকে হয়ে গেলেও আগামী মৌসুমে সরাসরি চ্যাম্পিয়নস লিগে খেলার সম্ভাবনা ভালোভাবেই বাঁচিয়ে রেখেছে মোনাকো। ফরাসি লিগের শীর্ষ দুটি দল সরাসরি খেলে চ্যাম্পিয়নস লিগে। মোনাকোর সমান ম্যাচ খেলে তৃতীয় স্থানে থাকা লিলের পয়েন্ট ৬৩। বাকি পাঁচ ম্যাচ থেকে আর ১০ পয়েন্ট পেলে তাই ২০০৪-০৫ মৌসুম পর চ্যাম্পিয়নস লিগে ফিরবে মোনাকো।