পিকে 'প্রেসিডেন্ট', শাকিরা 'ফার্স্ট লেডি'!

জেরার্ড পিকে যদি প্রেসিডেন্ট হতে পারেন, হিসেবমতো তো শাকিরারই ফার্স্ট লেডি হওয়ার কথা। কিন্তু না, পিকে আসলে কোনো দেশের রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন দেখছেন না। মাস খানেক আগে ‘ব্লিচার রিপোর্টে’ দেওয়া এক সাক্ষাত্কারে বার্সার ডিফেন্ডার বলেছিলেন, ‘কে জানে হয়তো একদিন বার্সেলোনার সভাপতি হতে পারি।’
ভবিষ্যত্ নিয়ে আগেভাগে কিছু বলা যায় না। সে হিসেবে পিকে হতেও পারেন বার্সার প্রেসিডেন্ট। যদি তা-ই হয়, তাহলে বার্সার ফার্স্ট লেডি হবেন কে? সব ঠিকঠাক থাকলে নিশ্চয় শাকিরা! ‘বোকাস’ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাত্কারে পিকের সঙ্গে সুর মিলিয়ে তাই কলম্বিয়ান গায়িকা বললেন, ‘কে জানে, হয়তো একদিন আমিও ফার্স্ট লেডি (বার্সার) হতে পারি।’
দুজনের সংসারজীবন যে দারুণ চলছে, সেটি বলাই যায়। পিকে তারিয়ে তারিয়ে উপভোগ করছেন পিতৃত্বের সুখ। বার্সা ডিফেন্ডার বলেছেন, ‘পিতৃত্বের এ জীবন উপভোগ করছি। আগের তুলনায় অনেকটা পরিণতও হয়েছি। এখন ভালো করেই বাচ্চার ন্যাপি বদলে দিতে পারি। ওর জন্য (বাচ্চা) কম ঘুমাই।’ ওয়েবসাইট।