পিকের অন্য পরিচয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুয়ার নেশা বড় ভয়ানক। জেরার্ড পিকেও নাকি একসময় মজে গিয়েছিলেন জুয়ায়। সেজন্য বার্সেলোনা তাদের এই ডিফেন্ডারের ওপর গোয়েন্দাগিরিও চালিয়েছিল! তবে পিকে এখনো বার্সার আতস কাচের নিচে আছেন কি না, সে ব্যাপারে কিছু জানা যায়নি।পিকের ওপর প্রচারমাধ্যমের মনোযোগে ভাটা পড়েনি কখনোই। বিশ্বখ্যাত গায়িকা শাকিরার সঙ্গে প্রেম একটা কারণ তো বটেই। তাঁর জুয়ার নেশাটা বেশ পুরোনোই। ম্যানচেস্টার ইউনাইটেডে থাকার সময়ই নাকি এক দিনে ৩০ হাজার ইউরো পর্যন্ত খরচ করে ফেলেছিলেন পোকার টেবিলে। স্পেনে আসার পরও পিকের অভ্যাস বদলায়নি, ক্যাসিনোতে প্রতিদিনই ৩ থেকে ৪ হাজার ইউরো খসিয়ে ফেলতেন পকেট থেকে।দলের অন্যতম রক্ষণস্তম্ভ। তাই একসময় বার্সা পরিচালকেরা তাঁর দিকে নজর দিতে বাধ্য হন। তাঁর ওপর গোয়েন্দাগিরি চালাতে নিয়োগ করে একটি বেসরকারি গোয়েন্দা সংস্থাকে। ওই সংস্থাই পিকের দীর্ঘ সময় দূরালাপনিতে ব্যস্ত থাকার সন্ধান পায়। টেনেরিফের সঙ্গে একটা ম্যাচের আগে রাত প্রায় দেড়টা পর্যন্ত নাকি ফোনে ব্যস্ত ছিলেন। সেভিয়াকে হারানোর পর ফোনে কথা বলেন ভোর প্রায় ৬টা পর্যন্ত। খতিয়ে দেখা হয়েছিল তাঁর ব্যাংক হিসাবও। এমনকি কনসার্টেও পিকেকে করা হতো অনুসরণ। তাঁর বিরুদ্ধে খুবই দ্রুতগতিতে গাড়ি চালানোরও প্রমাণ পাওয়া গিয়েছিল। পিকের গাড়ির স্বাভাবিক গতিই থাকত ১৭০ কিলোমিটার, মাঝেমধ্যে গতি তুলতেন ২০০ কিলোমিটার পর্যন্ত!এই নজরদারি চলেছে ২০০৯ সালের সেপ্টেম্বর থেকে ২০১০ সালের অক্টোবর পর্যন্ত। তবে পিকের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছিল বা আদৌ কিছু নেওয়া হয়েছিল কি না, সেটা জানায়নি সম্প্রতি এই তথ্য ফাঁস করা স্প্যানিশ দৈনিক এল মুন্ডো। ওয়েবসাইট।