পিকের ভাবনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব চ্যাম্পিয়ন বলে সবার মুখে স্পেনের নামটা উঠবে৷ কিন্তু স্পেন এবারের বিশ্বকাপে পরিষ্কার ফেবারিট নয়! জেরার্ড পিকের অন্তত এমনটিই মনে হচ্ছে । শুধু গত বিশ্বকাপের চ্যাম্পিয়নই নয়, টানা দুবারের ইউরো চ্যাম্পিয়নও স্পেন। তার পরও নিজের দলকে শীর্ষ ফেবারিট মানতে নারাজ বার্সেলোনা ডিফেন্ডার, ‘আমরা পরিষ্কার ফেবারিট নই ।’ ২০০৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইতালি দক্ষিণ আফ্রিকায় পরের বিশ্বকাপে গিয়ে ছিটকে গিয়েছিল প্রথম রাউন্ডেই। উদাহরণটা সামনে এনে পিকে বলছেন, ‘বিশ্বকাপে যেকোনো কিছুই ঘটতে পারে। ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে আমাদের জন্য একমাত্র পার্থক্য সম্ভবত এটাই যে, অন্য দলগুলো এবার আমাদের একটু বেশি সমীহ করবে ।’ এএফপি।