পিকেরখোঁচা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খোঁচাখুঁচিটা জেরার্ড পিকে ভালোই পারেন। এই তো নতুন করে রিয়ালের উনডেসিমা নিয়েও খোঁচা দিলেন। তবে রিয়াল নয়, এ সপ্তাহে পিকে সেরা খোঁচাটা দিয়েছেন আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গারকে। ব্রিটিশ তারকা সাংবাদিক ও আর্সেনালের কড়া সমর্থক পিয়ার্স মরগান টুইট করেছিলেন, ‘পিকে আপনি কি আর্সেনালে এসে আমাদের রক্ষণের দুর্দশা থেকে বাঁচাবেন?’ পিকে উত্তর দিতে দেরি করেননি, ‘পিয়ার্স, এটা অনেক অনেক কঠিন হবে। এর চেয়ে তোমার বন্ধু “আর্সেন”কে বলো কিছু ভালো ডিফেন্ডার কিনতে!’ দলবদলের বাজারে কিপটেমি তো করেনই, আবার কেনার মতো ভালো ফুটবলার নেই—এমনটা বলেও সমর্থকদের হাসির পাত্র ওয়েঙ্গার। তাই বলে বর্তমানে খেলছেন এমন ফুটবলারের খোঁচাও খেতে হলো ওয়েঙ্গারকে! ফক্স স্পোর্টস।