পিকেরবাক্সে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব।’ ভোটের আগে গোপনীয়তা বজায় রাখার মন্ত্রটা সম্ভবত পেপ গার্দিওলা জানেন না। ধুম করে বলে দিলেন বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর পছন্দের প্রার্থীর নাম—জেরার্ড পিকে। বর্তমানে বার্সেলোনার রক্ষণ সামলানো ২৯ বছর বয়সী ডিফেন্ডার ‘বড় হয়ে’ যে বার্সেলোনা ক্লাবটিকেই সামলাতে চান, হতে চান ক্লাবের প্রেসিডেন্ট, সেটি কারও অজানা নয়। পিকে নিজেই অনেকবার বলেছেন সেটি। কাজও করছেন। জাপানি কোম্পানি রাকুটেনের সঙ্গে বার্সার ২০ কোটি ডলারের জার্সির স্পনসর চুক্তির পেছনে অবদান রেখেছেন স্প্যানিশ ডিফেন্ডার। গার্দিওলাও সাবেক ছাত্রকে দেখতে চান বার্সার প্রেসিডেন্ট হিসেবে। বর্তমান ম্যানচেস্টার সিটি কোচ সাংবাদিকদের বলেছেন, ‘পিকে ভালো প্রেসিডেন্ট হবে মনে করি কি না, জানতে চান? আমি ভোটটা ওকেই দেব।’ মার্কা।