পিচ নিয়ে ক্ষুব্ধ ধোনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কা সফরে আসার পর থেকেই শ্রীলঙ্কার পিচ নিয়ে সন্তুষ্ট হতে পারছেন না ভারতীয় ক্রিকেটাররা। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে পিচের সমালোচনায় মুখর ছিলেন ভারতীয় বোলাররা। ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচে ৮৮ রানে অলআউট হয়ে যাওয়ার পর উইকেটকে দুষেছিলেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আর আজ রঙ্গিনী ডাম্বুলা স্টেডিয়ামে উইকেটের ওপর ক্ষুব্ধ হয়ে রেগে অনুশীলন ছেড়েই চলে গেলেন ভারতীয় অধিনায়ক। পিচের অপ্রত্যাশিত বাউন্সের কারণে ভারতীয় উইকেটকিপার দিনেশ কার্তিক চোট পাওয়ার পরপরই অনুশীলন ছেড়ে চলে যান ধোনি।১৬ আগস্ট ত্রিদেশীয় সিরিজের পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দিনেশ কার্তিক মাঠে নামতে পারবেন কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। অবশ্য ভারতীয় ম্যানেজার রঞ্জিব বিশ্বাল কার্তিকের ইনজুরির কথা স্বীকার করেননি।পিচ নিয়ে ভারতীয় খেলোয়াড়দের সমস্যার কথা জানিয়ে রঞ্জিব বিশ্বাল বলেছেন, ‘অনুশীলনের জন্য স্টেডিয়ামের অনেক সুযোগ-সুবিধা পাচ্ছি, কিন্তু এখানকার উইকেট অনুশীলনের জন্য যথেষ্ট উপযোগী নয়।’