প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠে ঢুকেই ভড়কে যেতে হয়। একি, পিচের ঠিক মাঝখানে জলজ্যান্ত একটা গাড়ি! কিন্তু ক্রিকেট মাঠে গাড়ি এল কোত্থেকে? কাণ্ডটা চালকেরই, সজ্ঞানেই গাড়িটা চালিয়ে মাঠে নিয়ে এসেছেন। কারণটা শুনলেও চমকে যাবেন। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে ম্যাচটা হচ্ছিল শৌখিন দুই দল ম্যাকগ্রেগর ও গ্রিফিথ ইউনিভার্সিটির মধ্যে। ম্যাকগ্রেগরের ব্যাটসম্যান টম ইংলিশ একটু বেশিই তেতে ছিলেন। এমনই একটা ছক্কা হাঁকান যে বল গিয়ে পড়ে মাঠের বাইরে। পড়বি তো পড় মালির ঘাড়ে, বলটি ওখানে দাঁড় করানো একটি ট্যাক্সির সামনের কাচই ভেঙে দেয়। এরই প্রতিবাদে ওই চালক গাড়িটাই ঢুকিয়ে দেন মাঠে। বুঝিয়ে-সুঝিয়েও তাঁকে মাঠের বাইরে পাঠানো যায়নি, শেষ পর্যন্ত ডাকতে হয়েছে পুলিশ। তাতে খেলাও নষ্ট হয়েছে ৮ ওভার! ক্রিকেট অস্ট্রেলিয়া।