পিচ্ছিল হাত
চট্টগ্রাম টেস্ট কঠিন হলেও অসম্ভব ছিল না ক্যাচটা নেওয়া। মাহমুদউল্লাহর বলে তৌফিক উমরের ক্যাচ গ্লাভসে রাখতে পারেননি মুশফিকুর রহিম। আবার তৌফিক উমর! সাকিবের বলে মিড অনে ক্যাচ নিতে ব্যর্থ শাহাদাত। শাহাদাতের বলে ডিপ স্কয়ার লেগে ইউনুস খানের ক্যাচ ফেললেন ইলিয়াস সানি। রুবেলের বলে মিসবাহর সহজ ক্যাচ, পারলেন না শাহরিয়ার। আবারও দুর্ভাগ্য শাহাদাতের। আসাদ শফিকের ক্যাচ ফেললেন রুবেল হোসেন।দ্বিতীয় টেস্ট রবিউলের বলে গালিতে তৌফিক উমরের ক্যাচ নিতে পারলেন না নাজিমউদ্দিন। মিড উইকেটে ইউনুস খানকে নতুন জীবন দিলেন শাহাদাত, বোলার নাসির হোসেন। আবারও তৌফিক উমর। ইলিয়াস সানির বলে শর্ট লেগে ক্যাচ ধরতে পারলেন না শাহরিয়ার। সম্ভবত সিরিজেরই সহজতম ক্যাচ। সাকিবের বলে মিড অনে রবিউলের হাত ফসকাল মিসবাহর দেওয়া ক্যাচ। ইলিয়াস সানির বলে ক্যাচ দিয়েও বেঁচে গেলেন আসাদ শফিক। স্লিপে ছাড়লেন মাহমুদউল্লাহ। নাসিরের বলে শর্ট মিড উইকেটে আদনান আকমলের ক্যাচ ফেললেন ইলিয়াস সানি।একটিও ক্যাচ পড়েনি সিরিজের একমাত্র টি-টোয়েন্টি আর তৃতীয় ওয়ানডেতে। বাকি দুটি ওয়ানডেতে পড়েছে একটি করে। এটাও একটা উল্লেখ করার মতো ঘটনা, কারণ তিন ওয়ানডে, এক টি-টোয়েন্টি আর দুই টেস্টের দুই ইনিংস মিলিয়ে সিরিজে ক্যাচ পড়েছে মোট ১৩টি!