পিছিয়ে পড়লেন সিদ্দিকুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরশু দ্বিতীয় রাউন্ডে সপ্তম স্থানে থেকে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছিলেন সিদ্দিকুর রহমান। কিন্তু ম্যাকাও ওপেন টুর্নামেন্টে কাল খুবই বাজে একটা দিন কেটেছে তাঁর। সাত থেকে এক লাফে ৫৩তম স্থানে নেমে গেছেন সিদ্দিকুর। কাল তৃতীয় রাউন্ডে খেলেছেন পারের চেয়ে ৫ শট বেশি। সিদ্দিকুর ডাবল বগি করেছেন দুটি, এতেই যা সর্বনাশ হওয়ার হয়েছে। তিনটি বগির পাশাপাশি মাত্র দুটি বার্ডি করেছেন। তিন রাউন্ড মিলিয়ে স্কোর পারের সমান। পারের চেয়ে ১০ শট কম খেলে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে রয়েছেন দুই বন্ধু ভারতের অনির্বাণ লাহিড়ী ও এস চিক্কারাঙ্গাপ্পা।