পিছিয়ে পড়লেন সিদ্দিকুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্যানাসনিক ওপেনে তৃতীয় দিনটা ভালো কাটেনি সিদ্দিকুরের। দিল্লি গলফ ক্লাবে কাল পারের চেয়ে ২ শট বেশি খেলে পিছিয়ে পড়েছেন বাংলাদেশি গলফার। তিন রাউন্ড মিলিয়ে পারের সমান ২১৬ শট খেলা সিদ্দিকুর নেমে গেছেন ১৪ নম্বরে। আগের দিন সপ্তম স্থানে থাকা সিদ্দিকুর কাল ২টি বার্ডি ও ৩টি বগি করেছেন। বাংলাদেশের আরেক গলফার সাখাওয়াত সোহেল কালও পারের চেয়ে ৫ শট বেশি খেলেছেন। ৬০ থেকে ৬৩ নম্বরে নেমে গেছেন তিন রাউন্ডে পারের চেয়ে ১০ শট বেশি খেলা সোহেল। এশিয়ান ট্যুরের এই প্রতিযোগিতায় শীর্ষে আছেন ওয়েড ওর্মসবি। পারের চেয়ে ৮ শট কম খেলেছেন এই অস্ট্রেলিয়ান। তথ্যসূত্র: এশিয়ান ট্যুর।