পিছিয়ে পড়লেন সিদ্দিকুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয় হোলে ইগল, অষ্টম হোলে বার্ডি। কাল ম্যাকাও ওপেনের তৃতীয় রাউন্ডে শীর্ষে থাকা গগনজিৎ ভুল্লারকে ধরে ফেলেছিলেন সিদ্দিকুর। তিন রাউন্ড মিলিয়ে দুজনই তখন খেলেছেন পারের চেয়ে ১১ শট কম। এরপরই যেন খেই হারিয়ে ফেললেন বাংলাদেশের সেরা গলফার। পরপর তিনটি বগি ও একটি ডাবল বগি করে পিছিয়ে পড়লেন অনেকটাই। পরে আরেকটি বার্ডি করলেও পারের চেয়ে ৭ শট কম খেলা সিদ্দিকুর চার থেকে নেমে গেছেন দশে। ভারতের ভুল্লারই ধরে রেখেছেন শীর্ষস্থান। তিন রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ১৩ শট কম খেলেছেন ২৪ বছর বয়সী এই তরুণ। তথ্যসূত্র: ইএসপিএন ও এশিয়ান ট্যুর।