পিছিয়ে পড়ে রিয়ালের ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরেকটু হলেই নতুন ক্লাবে নিজের প্রথম পরাজয়ের স্বাদটা পেতে পারতেন কার্লো আনচেলত্তি। একেবারে কানের পাশ দিয়েই গুলি চলে গেছে, অলিম্পিক লিওঁর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। রোনালদো, ওজিল, বেনজেমারা নেমেছিলেন। কিন্তু ফ্রেঞ্চ ক্লাব লিওঁর মাঠে শুরুতেই এগিয়ে যায় স্বাগতিক দল। ২২ বছর বয়সী মিডফিল্ডার ক্লেমেন্ত গ্রানিয়েরের দারুণ এক গোল করেন। এরপর আর্জেন্টাইন স্ট্রাইকার লিসান্দ্রো লোপেজের গোলে লিওঁর জয়টাকেই মনে হচ্ছিল ভবিতব্য। ৭৯ মিনিটে পেনাল্টি থেকে স্পেন অনূর্ধ্ব-২১ দলের স্ট্রাইকার আলভারো মোরাতা গোল করে ব্যবধান কমান। খেলা শেষের ৬ মিনিট আগে রিয়ালের ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো গোল করে সমতায় আনেন দলকে। প্রাক-মৌসুম প্রস্তুতিতে এটা ছিল রিয়ালের দ্বিতীয় ম্যাচ। এএফপি।