পিছিয়ে পড়েও জিতেছে লিভারপুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষ চারে থেকে চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়ার আশা নেই বললেই চলে। ইউরোপা লিগে খেলা নিয়েও ছিল সংশয়। গতকাল অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-১ গোলে জিতে ইউরোপা লিগে খেলার স্বপ্ন খানিকটা রং পেয়েছে লিভারপুলের। ৩১ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে এখনো সাতেই আছে, ষষ্ঠ এভারটনের চেয়ে পিছিয়ে আছে ৩ পয়েন্টে। অবশ্য লিভারপুল ম্যাচ খেলেছে একটি বেশি। গতকালের ম্যাচে শুরুতে পিছিয়েই পড়েছিল লিভারপুল। ৩১ মিনিটে ক্রিস্টিয়ান বেনটেকে গোল করে এগিয়ে দেন ভিলাকে। বিরতির পরেই গা ঝাড়া দিয়ে ওঠে অলরেডরা। ৪৭ মিনিটে জর্ডান হেন্ডারসনের গোলে সমতা ফেরায়। এরপর ৫৯ মিনিটে লুইস সুয়ারেজকে বক্সে ফেলে দেওয়া হলে পেনাল্টি। মজার ব্যাপার, ‘ডাইভার’ তকমা পাওয়া সুয়ারেজই এই মৌসুমে সবচেয়ে বেশি পেনাল্টি আদায় করেছেন (৫টি)। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি অধিনায়ক স্টিভেন জেরার্ড। ওয়েবসাইট।