পিছিয়েছেন সিদ্দিকুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পারের চেয়ে ৩ শট কম, লিডারবোর্ডে যৌথভাবে ১৪তম। পরশু জাপানের আইএসপিএস হান্ডা গ্লোবাল কাপে শুরুটা ভালোই করেছিলেন সিদ্দিকুর রহমান। কিন্তু দ্বিতীয় রাউন্ডে বাজে খেলে অবস্থানটা হারিয়ে ফেললেন বাংলাদেশের গলফার। কাল তিনটি বার্ডি করলেও দুটি বগি ও একটি ডাবল বগি করে পিছিয়েছেন সিদ্দিকুর। দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে এক শট কম খেললেও লিডারবোর্ডে ৫০তম স্থানে নেমে গেছেন, কাট বাঁচিয়েছেন কোনোক্রমে। সাড়ে নয় লাখ ডলারের টুর্নামেন্টে পারের চেয়ে ১০ শট কম খেলে যুগ্মভাবে শীর্ষে আর্জেন্টিনার গ্রিয়ো এমিলিয়ানো ও দক্ষিণ কোরিয়ার পার্ক স্যাং-হিউন।