পিছিয়েছেন সিদ্দিকুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৃতীয় রাউন্ডে খারাপ করে পিছিয়ে পড়লেন সিদ্দিকুর রহমান। কাল থাইল্যান্ডে কুইন্স কাপের তৃতীয় দিনে বাংলাদেশি গলফার পারের চেয়ে তিন শট বেশি খেলেছেন। এর ফলে মোট ২১১ শট খেলে ১৫তম স্থানে নেমে গেলেন। আগের রাউন্ড শেষে তাঁর অবস্থান ছিল যৌথভাবে চারে। তৃতীয় রাউন্ডে দুটি বগি ও একটি ডাবল বগি করেই পিছিয়ে পড়েন বিশ্ব র্যাঙ্কিংয়ের ১৩৪ নম্বর গলফার।শীর্ষে স্বাগতিক দেশের চাওয়ালিত প্লফল, মোট ২০৫ শট খেলেছেন তিনি। আজ ৩ লাখ ডলারের প্রতিযোগিতার শেষ দিন। ওয়েবসাইট।