পিটারসেন কী করবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুল বুঝতে পেরে দায় স্বীকার করেও কোনো লাভ হচ্ছে না কেভিন পিটারসেনের। টুইটারে বাজে ভাষায় ক্ষোভ জানানোর দায়ে বোর্ডের কাঠগড়ায় দাঁড়াতেই হচ্ছে দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ইংলিশ ব্যাটসম্যানকে। কদিন আগেই ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের ক্রিকেটার আজিম রফিক দল থেকে বাদ পড়ার সংবাদ আগেই টুইটারে ফাঁস করে দেওয়ায় এক মাসের জন্য নিষিদ্ধ হন। ইংল্যান্ডের জিম্বাবুইয়ান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার দুটি ঘটনা একবিন্দুতে মেলাতে না চাইলেও আকারে-ইঙ্গিতে যা বলেছেন, তাতে শাস্তি পিটারসেনের হবেই। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করা বলে কথা! এএফপি।