পিটারসেন জেতালেন দিল্লিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেভিন পিটারসেনের দুর্দান্ত এক সেঞ্চুরিতে ডেকান চার্জার্সকে ৫ উইকেটে হারিয়েছে দিল্লি ডেয়ার ডেভিলস। স্টাইলিশ এই ইংলিশ ব্যাটসম্যান ৬৪ বলে ১০৩ রানের হার না-মানা ইনিংস খেলে দারুণ এক জয় এনে দিয়েছেন দিল্লিকে। তাঁর ঝোড়ো সেঞ্চুরিটির সুবাদে জয়ের জন্য ১৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫ বল বাকি থাকতেই জয় তুলে নেয় শেবাগবাহিনী।দিল্লিকে বলতে গেলে একাই জিতিয়েছেন পিটারসেন। তাঁর ১০৩ রানের পর দলের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটি যোগেশ নাগারের—২৩ রান। ডেকান চার্জার্সের পক্ষে মাত্র ১৩ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন ডেল স্টেইন।এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শেখর ধাওয়ান ও পার্থিব প্যাটেলের ভালো ব্যাটিংয়ে স্কোরবোর্ডে ১৫৭ রান সংগ্রহ করে ডেকান। দ্বিতীয় উইকেটে ৭১ রানের জুটি গড়েছিলেন এই দুই ব্যাটসম্যান। ধাওয়ান খেলেছেন ২৯ বলে ৪৪ রানের ইনিংস। ২৭ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস এসেছে পার্থিব প্যাটেলের ব্যাট থেকে। শেষ পর্যায়ে ভরত চিপলির ২৫ রানের অপরাজিত ইনিংসটির সুবাদে ৮ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৫৭ রান যোগ করতে পারে ডেকান চার্জার্স। দিল্লির পক্ষে তিনটি করে উইকেট পেয়েছেন মরনে মরকেল ও শাহবাজ নাদিম।