পিটারসেন-ডুমিনিতেই চার শ পার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানের উঁচু স্তম্ভটায় একটা ইটও গাঁথতে পারেননি প্রথম টেস্টে। ওভালে শূন্যতে আউট হয়ে বসে বসে দেখেছিলেন সতীর্থদের রানসৌধ গড়া। এবার সবার ব্যর্থতায় দলকে একাই টানলেন আলভিরো পিটারসেন। ১২৪ রান নিয়ে প্রথম দিন শুরু করেছিলেন, কালও দলকে টানলেন অনেকটা সময়। শেষ পর্যন্ত স্টুয়ার্ট ব্রডের বলে যখন উইকেটের পেছনে ক্যাচ দিলেন, দলের অর্ধেকের বেশি রান তখন পিটারসেনের একারই!পিটারসেনের ইনিংসটা বাদ দিলে ম্যাচে ছিল ইংলিশ বোলারদেরই দাপট। ওভালে ১৮৯ ওভারে মাত্র ২ উইকেট নিতে পারা ইংল্যান্ড এবার প্রোটিয়াদের গুটিয়ে দিয়েছে ‘মাত্র’ ১৩৯ ওভারেই। ক্যারিয়ার-সেরা স্কোর গড়ে পিটারসেন ফেরার পর লোয়ার-অর্ডারদের নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চার শ পার করিয়েছেন জেপি ডুমিনি। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর: দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৪১৯ (পিটারসেন ১৮২, স্মিথ ৫২, ডুমিনি ৪৮*, ডি ভিলিয়ার্স ৪৭; ব্রড ৩/৯৬, অ্যান্ডারসন ২/৬১, ফিন ২/১১৮, পিটারসেন ১/২৬, ব্রেসনান ১/৯৮)। ইংল্যান্ড ১ম ইনিংস: ৪৮/০ (স্ট্রাউস ১৯, কুক ২০)।