পিটারসেন না খেললে অস্ট্রেলিয়ার সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতটি অ্যাশেজের একটিতে হারের স্বাদ পেয়েছেন শেন ওয়ার্ন। তবে শুধু হারের ক্ষত বলেই নয়, ওয়ার্নের ওই সিরিজ বিশেষভাবে মনে থাকবে আরও একটি কারণে। অ্যাশেজে অস্ট্রেলিয়ার প্রায় দেড় যুগের একাধিপত্যে ছেদ টেনে ইংল্যান্ডকে ২-১-এ সিরিজ জেতাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন পিটারসেন।

১৫ জুলাই শুরু হতে যাওয়া অ্যাশেজে স্বাগতিক ইংল্যান্ডকেই পরিষ্কার ফেবারিট মানছেন ওয়ার্ন। কিন্তু তিনি বলছেন, পিটারসেন না খেললে এবার অ্যাশেজ জিতবে অস্ট্রেলিয়াই। রয়টার্স।