পিটারসেনের প্রতি বয়কটের সতর্ক বার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়টা ভালো যাচ্ছে না কেভিন পিটারসেনের। আসছে নভেম্বরে অ্যাশেজ, অথচ নিজেকে কিছুতেই মেলে ধরতে পারছেন না। দ্রুত রানের ধারায় না ফিরলে এবারের অ্যাশেজে দল থেকে বাদ পড়তে হবে বলে পিটারসেনকে সতর্ক করে দিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জিওফ্রে বয়কট।টেস্টে সর্বশেষ ২২ ইনিংসে একটিও সেঞ্চুরি নেই। পাকিস্তানের বিপক্ষে চলতি টেস্টের প্রথম ইনিংসে করেছেন মাত্র নয় রান। পিটারসেনের পারফরম্যান্স সম্পর্কে বয়কট বিবিসি স্পোর্টকে গতকাল শুক্রবার বলেন, ‘দলে থাকার ঐশ্বরিক অধিকার পিটারসেনের নেই। ভালো খেললে তার ব্যাটিং আমি পছন্দ করি। কিন্তু খারাপ করলে দলের বাইরে যেতে হবে, এটাই স্বাভাবিক।’২০০৫ সালে লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক হয় পিটারসেনের। ৬২ ম্যাচে ৪৯.২০ গড়ে সংগ্রহ পাঁচ হাজার ১৬৬। সেঞ্চুরি করেছেন ১৬টি, সর্বোচ্চ ২২৬। তবে সাম্প্রতিক পারফরম্যান্স এতটা উজ্জ্বল নয়। ৩০ বছর বয়সী এই ব্যাটসম্যান সর্বশেষ সেঞ্চুরি করেছেন ২০০৯ সালের মার্চে ওয়েস্ট ইন্ডিজে। এরপর থেকে গড় রান মাত্র ৩৮.৪০।অ্যাশেজের আগে নিজের সেরা ফর্মে ফিরতে পিটারসেনের হাতে রয়েছে সর্বোচ্চ পাঁচটি টেস্ট ইনিংস, দুটি টি-টোয়েন্টি ও পাঁচটি একদিনের ম্যাচ। বয়কট বলছেন, ‘পিটারসেনকে দ্রুত রানে ফিরতে হবে। না হলে অ্যাশেজে দর্শক হয়েই কাটাতে হবে তাঁকে।’