পিটারসেনের রাজসিক প্রত্যাবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশ কিছুদিন ধরেই বাজে ফর্মের কারণে কঠোর সমালোচনার শিকার হতে হয়েছে কেভিন পিটারসেনকে। গত বছরের মার্চ মাসের পর থেকে আর কোনো সেঞ্চুরির দেখা পাননি তিনি। বাদ পড়েছিলেন ইংল্যান্ডের ওয়ানডে দল থেকেও। এবার অ্যাশেজ সিরিজে দলে জায়গা পেয়ে অসাধারণ ব্যাটিং প্রদর্শনীর দ্বারা সব সমালোচকের মুখ বন্ধ করে দিয়েছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মধ্যে যোগ করেছিলেন গুরুত্বপূর্ণ ৪৩ রান আর আজ অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে অসাধারণ এক দ্বি-শতক দিয়ে রাজসিক প্রত্যাবর্তন হলো দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া এই ডান হাতি ব্যাটসম্যানের।৮৫ রান নিয়ে অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিন শেষ করেছিলেন পিটারসেন। আজ দিনের শুরু থেকে খুব সাবধানে খেলে প্রায় দেড় বছর পর দেখা পেলেন কাঙ্ক্ষিত টেস্ট সেঞ্চুরির। ভয়াবহ গর্জন করে উদযাপন করলেন ক্যারিয়ারের ১৭তম সেঞ্চুরিটা। যেন জানান দিলেন নিজের ফর্মে ফেরার খবর। এরপর খুব দ্রুতগতিতে রান সংগ্রহ করতে থাকেন এ ডানহাতি ব্যাটসম্যান। মাত্র ১২৫ বলেই পূর্ণ করেছেন দ্বিতীয় সেঞ্চুরি। এখন পর্যন্ত অস্ট্রেলীয় বোলারদের হতাশায় ডুবিয়ে ২১৩ রান করে অপরাজিত আছেন তিনি। সামনে আছে ক্যারিয়ার-সেরা ইনিংসটি খেলার হাতছানি। আর মাত্র ১৪ রান করতে পারলেই টেস্টে তাঁর সর্বোচ্চ ২২৬ রানের ইনিংসটা টপকে যাবেন পিটারসন।সব মিলিয়ে পিটারসেনের ফর্মে ফেরাটা ইংল্যান্ডের জন্য আরাধ্যই ছিল। ’৮৬ সালের পর অস্ট্রেলিয়ার মাটি থেকে অ্যাশেজ জয় করে ফেরার প্রত্যয়ে পিটারসেনের রুদ্রমূর্তি যে বড় প্রার্থিত। ক্রিকইনফো।