পিটারসেনের লক্ষ্য ২০১৫ বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেভিন পিটারসেনের সাম্প্রতিক ওয়ানডে ফর্ম সুবিধাজনক নয়। সর্বশেষ সেঞ্চুরির হাঁকানোর পর থেকে এ পর্যন্ত ৩০টি ইনিংস খেলেছেন। গড় রান মাত্র ২৩। ঘরের মাঠে ভারতের বিপক্ষে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজে তাঁকে বিশ্রাম দিয়েছিলেন নির্বাচকেরা। তবে নিজের পারফরম্যান্সে হতাশ নন পিটারসেন। ৩১ বছর বয়সী ইংল্যান্ডের এই ব্যাটসম্যান জানিয়েছেন, এখনই অবসর নয়, তাঁর লক্ষ্য ২০১৫ বিশ্বকাপে অংশ নেওয়া।অবসরের সম্ভাবনা প্রশ্নে পিটারসেন বিরক্তি প্রকাশ করে বলেছেন, ‘আমি জানি না, এই প্রশ্নগুলো কবে বন্ধ হবে। আর কত দিন আমাকে এ নিয়ে কথা বলতে হবে। ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যেতে চাই আমি। এরপর নিজের ভবিষ্যত্ নিয়ে সিদ্ধান্ত নেব।’পিটারসেন আরও বলেছেন, কেউ কখনো নিজের অবস্থানের ব্যাপারে নিশ্চয়তা দিতে পারে না। হোক না তা দেশ বা ক্লাবের জন্য। প্রতিটি দিন উপভোগ করাটাই গুরুত্বপূর্ণ। ওয়েবসাইট।