পিটারসেনের লাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচারেই প্রসার। কিন্তু সেই প্রচার করতে গিয়ে হিতে বিপরীত হলো স্পেসসেভার নামে চক্ষু সেবাদানকারী একটি প্রতিষ্ঠানের। নিজেদের বিজ্ঞাপনে ওরা ইংলিশ ব্যাটসম্যান কেভিন পিটারসেনের ছবি ব্যবহার করে লিখেছিল—‘অ্যাশেজে ব্যাট ট্যাম্পারিং? হটস্পট দিয়ে ধরতে না পারলে আমাদের কাছে আসুন।’ ইঙ্গিতটা অ্যাশেজের সময় পিটারসেনের বিরুদ্ধে ব্যাটে সিলিকন টেপ ব্যবহারের অভিযোগের দিকে। এই টেপ ব্যবহার করলে ফাঁকি দেওয়া যায় হটস্পট। যদিও পরে সেটা প্রমাণিত হয়নি। বিজ্ঞাপন দেখে তাই রেগে আগুন পিটারসেন। মানহানির মামলা করে দেন সঙ্গে সঙ্গেই। সেই মামলায় হেরে এখন মোটা অঙ্ক গচ্চা দিতে হচ্ছে স্পেসসেভারকে। এএফপি।