পিটারসেনের শেষ হাসির শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তোমার হলো শুরু, আমার হলো সারা’—অস্ট্রেলিয়ার মাইক হাসি যখন বিশ্বকাপে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তখন বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে ইংল্যান্ডের বিমানে উঠছেন কেভিন পিটারসেন। চোট পাওয়া পেসার ডগ বলিঞ্জারের বদলে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে ঢুকলেন হাসি। আর হার্নিয়ার সমস্যায় বিশ্বকাপের বাকি অংশ না খেলে অস্ত্রোপচারের জন্য দেশে ফিরে গেলেন পিটারসেন। খুব সম্ভবত পিটারসেনের বদলি হতে যাচ্ছেন বাঁহাতি ব্যাটসম্যান এউইন মরগান। যদিও ওপেনার ক্রেগ কিসওয়েটারও হতে পারেন আরেকটি বিকল্প। মিডল-অর্ডার থেকে বিশ্বকাপে পিটারসেন উঠে এসেছিলেন ওপেনিংয়ে। ধারণা ছিল, বিস্ফোরক ব্যাটিংয়ের দুর্দান্ত এক প্রদর্শনী দেখা যাবে ইংলিশ ব্যাটসম্যানের কাছ থেকে। কিন্তু সে রকম কিছু হলো না। হল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে করলেন ৩৯ রান, ভারতের বিপক্ষে ৩১, আয়ারল্যান্ডের বিপক্ষে পেলেন একমাত্র ফিফটি (৫৯), দক্ষিণ আফ্রিকা ম্যাচে মাত্র ২। পিটারসেন বিশ্বকাপে জ্বলে উঠতে পারলেন না। বিশ্বকাপ তাঁর কাছে হতাশারই অন্য নাম হয়ে থাকল। হার্নিয়ার সমস্যায় বিশ্বকাপের বাকি অংশ খেলা হচ্ছে না তাঁর। অস্ত্রোপচারের জন্য ফিরে গেলেন দেশে। খুব সম্ভবত পিটারসেনের বদলি হতে যাচ্ছেন বাঁহাতি ব্যাটসম্যান এউইন মরগান। যদিও ওপেনার ক্রেগ কিসওয়েটারও হতে পারেন আরেকটি বিকল্প।অস্ত্রোপচারের পর খেলার জন্য ফিট হয়ে উঠতে কমপক্ষে ছয় সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। সুতরাং আসন্ন আইপিএলে ডেকান চার্জার্সের হয়ে খেলার জন্য ফিটনেস ফিরে পেতে একটা লড়াই-ই চালাতে হবে দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া ডানহাতি ব্যাটসম্যানকে। গত অ্যাশেজের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের পরই সমস্যাটা ধরা পড়েছিল। তবে চিকিৎসকদের যেহেতু মনে হয়েছিল সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে বিশ্বকাপে তাঁকে খেলানো যাবে, তাই পিটারসেনকে বাদ দিতে পারেনি ইংল্যান্ড। কিন্তু গত রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল হাতে নিয়েই পিটারসেন বুঝতে পারলেন, হার্নিয়ার সমস্যাটা বড় হয়ে উঠেছে। ম্যাচ শেষে তাঁকে দেশে পাঠানোর সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট।পিটারসেন যখন বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে হতাশ, বিশ্বকাপ রঙ্গমঞ্চের উত্তপ্ত হাওয়া গায়ে মাখতে তখন উন্মুখ হয়ে আছেন হাসি, ‘আমি ভীষণ আনন্দিত। বিশ্বকাপে খেলতে আমি উদগ্রীব।’ ওয়েবসাইট।