পিটারসেনের সেঞ্চুরিতে দিল্লির জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইকেটে গিয়েছিলেন প্রথম ওভারে, দল প্রথম উইকেট হারানোর পর। একপাশ থেকে এরপর দেখলেন শেবাগ (৭) ও জয়াবর্ধনের (৬) ফিরে যাওয়া। খানিক পর আউট রস টেলরও (১৩)। কিন্তু দারুণ এক সেঞ্চুরি করে কেভিন পিটারসেন ফিরলেন দলের জয় সঙ্গে নিয়েই। পঞ্চম ম্যাচে ৪র্থ জয়ে দিল্লি ডেয়ারডেভিলস উঠে গেল পয়েন্ট তালিকার শীর্ষে, চার ম্যাচ খেলেও জয়হীন ডেকান চার্জার্স।১৫৮ রান তাড়া করতে নেমে ২৩ রানে ৩ উইকেট হারিয়েছিল দিল্লি। টি-টোয়েন্টিতে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে দলকে উদ্ধার করেছেন পিটারসেন। ৬৪ বলে অপরাজিত ১০৩ রানের ইনিংসে ছিল ৬ চার আর ৯ ছয়। জয়ের জন্য যখন প্রয়োজন ২, পিটারসেনের সেঞ্চুরির জন্য প্রয়োজন ছিল ৩। ছয় মেরে জয় আর সেঞ্চুরি দুটোই এনে দিয়েছেন ইংলিশ ব্যাটসম্যান। ওয়েবসাইট।দিনের অন্য ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে ১৩ রানে হেরেছে পুনে ওয়ারিয়র্স। দুই ওপেনার ফ্যাফ ডু প্লেসিস (৫৮) আর সুব্রামানিয়াম বদ্রিনাথের (৫৭) দুটো ফিফটির সৌজন্যে ৫ উইকেটে ১৬৪ রান তুলেছিল চেন্নাই। জবাবে ৭ উইকেটে ১৫১ রান তুলতেই ফুরিয়ে যায় পুনের ২০ ওভার। ষষ্ঠ ম্যাচে এটি পুনের তৃতীয় হার এবং চেন্নাইয়ের তৃতীয় জয়।