পিটারসেনের হয়ে গেইল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মায়ের চেয়ে মাসির দরদ বেশি বোধ হয় একেই বলে। কেভিন পিটারসেনের ক্যারিয়ার শেষ করে দিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) কোনো আফসোস নেই। অথচ আক্ষেপে পুড়ছেন যেন ক্রিস গেইল। পিটারসেনকে ছেঁটে ফেলায় ইসিবিকে রীতিমতো ধুয়ে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিয়ান ওপেনার। তাঁর ভাষায়, এটা শুধু হতাশাজনকই নয়, পিটারসেনের জন্য অপমানজনকও। ইংলিশ ক্রিকেটে পিটারসেনের অবদানের কথা মনে রেখে হলেও অন্তত তাঁকে সসম্মানে বিদায় দেওয়া উচিত ছিল বলে মনে করেন গেইল। পিটারসেনের ব্যাপারটা এভাবে অনুভব করার আরও একটা কারণ থাকতে পারে গেইলের। দেশের বোর্ডের সঙ্গে সম্পর্কটা যে ভালো নয় তাঁর নিজেরও! ওয়েবসাইট।