পিটিয়ে বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেভস্কি সোফিয়ার কোচের দায়িত্ব পাওয়ার পর প্রথম পরিচিতি অনুষ্ঠান। কিন্তু কপাল মন্দ থাকলে যা হয়! ইভায়লো পেতেভ কথা বলার আগেই সেখানে হাজির বুলগেরিয়ান এই ক্লাবের কিছু খ্যাপা সমর্থক। পেতেভকে ইচ্ছেমতো গালাগালি তো করলই তারা, একসময় টেনেহিঁচড়ে ছিঁড়ে ফেলল তাঁর জামাকাপড়ও। এমন কাণ্ডের পর কি আর কোচ থাকেন পেতেভ! ক্লাব কর্তৃপক্ষকে পরদিনই জানিয়ে দিয়েছেন, এ ক্লাবে থাকতে পারবেন না তিনি। দুই দিনেই পদত্যাগ! লেভস্কি সোফিয়ার কোচ-ভাগ্য অবশ্য খারাপ যাচ্ছে বেশ কিছুদিন ধরেই। এর আগের কোচ স্লাভিসা জোকানোভিচ ছিলেন মাত্র তিন মাস। তাঁকে অবশ্য সমর্থকেরা পিটিয়ে বের করেনি। বাজে ফলের কারণে বিদায় করে দিয়েছিল মালিকপক্ষই। এএফপি।